সিঙ্গাপুরে ডেটা ব্রিচের শিকার লাজাদা
সিঙ্গাপুরে ডেটা ব্রিচের শিকার হয়েছে আলিবাবার মালিকানাধীন লাজাদা। ১১ লাখ রেডমার্ট অ্যাকাউন্ট থেকে অনলাইনে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য।
গত সপ্তাহে এই তথ্য লঙ্ঘনের বিষয়টি সনাক্ত করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ই-কমার্স প্রতিষ্ঠান।
সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া প্রথম এই ঘটনার কথা জানায়। সংবাদ নেটওয়ার্ক বলেছে যে তারা একটি অনলাইন ফোরামে প্রবেশ করেছে যা "ব্যক্তিগত তথ্য বিক্রি করছে" - যেমন নাম, টেলিফোন নম্বর, ক্রেডিট কার্ড, ইমেইল এবং পাসওয়ার্ড। বিশ্বের বিভিন্ন ই-কমার্স সাইট থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লাজাদার কাছ থেকে চুরি করা তথ্য।
লাজাদার সাইবার নিরাপত্তা দল গত ২৯ অক্টোবর রেডমার্টের একজন গ্রাহকের ডাটাবেসে অবৈধ প্রবেশাধিকারের বিষয়টি চিহ্নিত করেছে।
লাজাদার মতে, ডাটাবেসটি বর্তমানে ডিকমিশন করা রেডমার্ট অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করেছে। আর এটি তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে হোস্ট করা ছিলো।